Desh Bangla 24
,                              সদ্য সংবাদ:

Thursday, January 7, 2016

মেয়ে হয়ে ঘুমিয়ে সকালে উঠেই ছেলে!

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শগুনদীঘি তিরিন্দ্রা গ্রামে লিটনের বাড়ি। পরের বাড়িতে কাজের পাশাপাশি অন্যের জমিতে সামান্য চাষাবাদ করে জীবন কাটে তার। বৃহস্পতিবার সকাল থেকেই তার বাড়িতে শুরু হয় হুলুস্থুল কাণ্ড। অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে চামেলী আক্তার (১৪) রাতে ঘুমিয়ে ছিল। সকালে উঠে নাকি সে ছেলে হয়ে গেছে। খরবটা গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়লো মুহূর্তে। এরপর থেকেই লিটনের বাড়িতে উৎসুক মানুষের ভিড়।
চামেলী রাতে ঘুমিয়েছে মেয়ে হয়ে আর ঘুম ভেঙে জানায় যে, সে ছেলে হয়ে গেছে। মানুষের মুখে নানান কথা। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে চিকিৎসকরা জানান, তার শারীরিক কোনো পরিবর্তন হয়নি। এরপরই বেরিয়ে আসে আসল ঘটনা।
পারিবারিক সূত্রে জানা যায়, চামেলীকে দেখতে বুধবার ছেলেপক্ষের লোকজন আসে। তাকে তারা দেখেও যায়। কিন্তু চামেলীর সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের পিঁড়িতে বসবে না বলেই সে এমন নাটক করেছে।
চামেলী জানান, বুধবার রাতে সে স্বপ্নে দেখে যে, ছেলেদের পোশাক পরে সে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সে তার পরিবর্তন লক্ষ্য করে। বিষয়টি সে তার মাকে জানালে হকচকিয়ে যান তিনি। পরে তার মা বিষয়টি দাদী নুরজাহানকে জানান।
ঘটনাটি ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজনের ভিড় বাড়তে থাকে বাড়িতে। চামেলী ও তার দাদী ছেলে হওয়ার বিষয়টি দাবি করলেও তার দেহ ও কন্ঠস্বরের কোনো পরিবর্তন বোঝা যায়নি।
বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য মা ও বাবা মিলে চামেলীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে যান। সেখানকার চিকিৎসকরা জানান, চামেলীর মধ্যে কোনো ধরনেরই পরিবর্তন আসেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. হোসেন আলী জানান, চামেলী আক্তারের পরীক্ষা নিরীক্ষা করে কোনো পরিবর্তন পাওয়া যায়নি। হরমনজনিত কারণে এই রকম পরিবর্তন ধিরে ধিরে ঘটতে পারে। কিন্তু চামেলীর ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি।
চিকিৎসকের কাছে নিশ্চিত হওয়ার পরই বৃহস্পতিবার সন্ধ্যায় বেরিয়ে আসতে শুরু করে চামেলীর ছেলে হওয়া নাটকের রহস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক চামেলীর এক নিকটাত্মীয় জানান, চামেলীর সঙ্গে এক ছেলের মন দেয়া নেয়া চলছে। কিন্তু তার মা-বাবা অন্য ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেন। বুধবার ছেলেপক্ষের লোকজন চামেলীকে পছন্দও করে গেছে। চামেলী এ বিয়ে করবে না বলেই এমন নাটক করেছে। নাটকটি জমাতে চামেলী তার দাদীর সহযোগিতা নিয়েছে।

খবরের বাকি অংশ

সোহানের জন্য ব্যাট আনাচ্ছেন সাকিব
























আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন। তবে নিজের নামটা জাহির করা হয়নি। থেকে গেছেন আড়ালেই। এবারের বিপিএল শুরুর আগেও খুব বেশি আলোচনায় ছিলেন না। তবে তিক্ষè দৃষ্টির নিচেই ছিলেন। অবশ্য এবারের অভিজ্ঞতাটাও ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো হয়নি কাজী নুরুল হাসান সোহানের। তবে এ নিয়ে আফসোস করার আগেই সুখবর পেয়ে গেছেন ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করা দলে জায়গা মিলেছে সোহানের। বাবার স্বপ্ন পূরণ করতে পেরে দারুণ খুশি তরুণ এই ব্যাটসম্যান। আর দলে সুযোগ পাওয়ার কদিন পর আরো একটি সুখবর পেলেন তিনি। সাকিব আল হাসানের কাছ থেকে ব্যাট পাচ্ছেন সোহান। আমেরিকা থেকে ফিরে বৃহস্পতিবার সাকিব নিজেই এমন খবর শোনালেন সোহানকে।
আমেরিকা থেকে আগেরদিনই দেশে ফেরা সাকিব বৃহস্পতিবার ইনডোরে অনুশীলন করেছেন। যদিও এদিন অফিসিয়ালি বাংলাদেশ দলের কোনো অনুশীলন ছিল না। ইনডোর থেকে ড্রেসিং রুমে ফেরার পথে মিরপুরের মাঠে সোহানের সঙ্গে দেখা হয় সাকিবের। এ সময় উত্তরসূরিকে কাছে ডেকে কুশলাদি জিজ্ঞেস করেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এরপরই ব্যাট আনার খবরটা সোহানকে জানান সাকিব। সেটাও একটি-দুটি নয়, তিনটি। এ নিয়ে সোহানকে সাকিব বলেন, ‘তোমার জন্য তিনটি ব্যাট আনাচ্ছি। অর্ডার দিয়েছি। চলে আসবে।’ এসময় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও হাজির হয়ে যান সেখানে।
পরে দুই আইকনের মাঝে দাঁড়িয়ে আলোকচিত্রীদের ছবি তোলার আবদারও মেটাতে হয় সোহানকে। এবারের বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে খেলা সোহান ১০ ম্যাচে ১৯.১৬ গড়ে করেছেন ১১৫ রান। সেরা ইনিংস অপরাজিত ৩৫ রান।

খবরের বাকি অংশ

তুরাগতীরে আসছেন মুসল্লিরা

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। এ দিন বাদ ফজর আমবয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার সার্বিক কার্যক্রম শুরু হবে এবং আগামী ১০ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
প্রথম পর্বের বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর তুরাগতীর-সংলগ্ন ইজতেমাস্থলের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার থেকে তুরাগতীরে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন। তবে ইজতেমায় অংশ নেওয়ার জন্য বিদেশি মুসল্লিদের কেউ কেউ দু-একদিন আগেই ইজতেমাস্থলে এসে পৌঁছেছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ইজতেমা কমিটির সহায়তায় স্থানীয় প্রশাসন মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কার্যকর সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
অন্যদিকে চার দিন বিরতির পর আগামী ১৫ জানুয়ারি (শুক্রবার) থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৭ জানুয়ারি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৬ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে।
১৯৬৬ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বলতে গেলে নিয়মিতই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমাকে দুই পর্বে বিভক্ত করা হলে ওই বছরই প্রথম দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। পরবর্তী বছরগুলোতে এ ধারায় ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর বিভিন্ন মৌজায় বিশ্ব ইজতেমার জন্য ১৬০ একর ভূমি বরাদ্দ দেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মুসল্লিদের সুবিধার্থে গতকাল থেকেই বিআরটিসি বিভিন্ন রুটে ২২৮টি স্পেশাল বাস সার্ভিস চালু করেছে। ১৯ জানুয়ারি পর্যন্ত এ সার্ভিস অব্যাহত থাকবে বলে বিআরটিসি সূত্রে জানা গেছে। ৬ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলাচলকারী স্পেশাল বাসের মধ্যে তিনটি বাস বিদেশি মুসল্লিদের জন্য সংরক্ষিত থাকছে। আবদুল্লাহপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২৯টি বাস, শিববাড়ী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৩টি, টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৭টি, গাজীপুর-চৌরাস্তা, মতিঝিল-ভায়া ইজতেমাস্থল ছয়টি, গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থল পাঁচটি, গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থল ৩৫টি, গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২৫টি, মতিঝিল-বাইপাল ভায়া ইজতেমাস্থল আরো ২০টি বাস চলবে।
এ ছাড়া ঢাকা-নরসিংদী ভায়া ইজতেমাস্থল ২০টি, চট্টগ্রাম রোড-সাভার রোড ২০টি এবং ঢাকা-কুমিল্লা রোডে চলবে আরো ১৫টি বাস।
অন্যদিকে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের যাতায়াতে সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ২৮টি বিশেষ ট্রেন পরিচালনা করবে। পাশাপাশি সব আন্তনগর, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অতিরিক্ত ২০টি কোচ সংযোজন করা হয়েছে।
এরই মধ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের সদস্যরা তুরাগ নদীর নয়টি স্থানে (পন্টুন) ভাসমান সেতু নির্মাণের কাজ সমাপ্ত করেছেন।
গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ইজতেমা মাঠে স্থাপিত ১২টি উৎপাদন নলকূপের মাধ্যমে প্রতিদিন সাড়ে তিন কোটি লিটারের বেশি বিশুদ্ধ পানি সরবরাহের সব পদক্ষেপ নেওয়া হয়েছে। অজু-গোসলের হাউস ও টয়লেটসহ প্রয়োজনীয় স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিডকে মূল ১৩২ কেভি সোর্স হিসেবে নির্বাচন করা হয়েছে। যেকোনো একটি গ্রিড নষ্ট হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে না। ইজতেমা এলাকায় চারটি স্ট্যান্ডবাই জেনারেটর এবং পাঁচটি ট্রলি-মাউন্টেড ট্রান্সফরমারও সংরক্ষণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইজতেমাস্থলে তাদের একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যেখানে সার্বক্ষণিক কর্মকর্তাসহ ফায়ারম্যানরা অবস্থান করবেন। ময়দানের প্রতি খিত্তায় ফায়ার ডিস্টিংগুইসারসহ ফায়ারম্যান, গুদামঘর ও বিদেশি মেহমানখানা এলাকায় তিনটি পানিবাহী গাড়ি, তিন সদস্যের ডুবুরি ইউনিট, একটি স্ট্যান্ডবাই লাইটিং ইউনিট এবং পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পারভেজ আলম জানান, টঙ্গী সরকারি হাসপাতালে নিয়মিত শয্যা ছাড়াও অতিরিক্ত শয্যা বাড়িয়ে মুসল্লিদের চিকিৎসাসেবা প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারখানার গেট ও টঙ্গী হাসপাতাল মাঠসহ ছয়টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এখানে হৃদরোগ, অ্যাজমা, ট্রমা, বার্ন, চক্ষু এবং ওআরটি কর্নারসহ বিভিন্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দেবেন। রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য সার্বক্ষণিক ১৪টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।
ইজতেমা মাঠের দায়িত্বে নিয়োজিত মুরব্বি গিয়াসউদ্দিন জানান, তাবলিগ জামাতের উদ্যোগে প্রতিবছর এ ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় দেশি মুসল্লি ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের মুসল্লিরা অংশ নিয়ে থাকেন। প্রতিবারের মতো ইজতেমা মাঠের উত্তর-পশ্চিমাংশে বিদেশি মেহমানদের জন্য বিশেষভাবে টিনের ছাউনির মাধ্যমে পৃথক কামরা তৈরি করা হয়েছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল থেকে পাঁচ হাজার পুলিশ সদস্য ইজতেমাস্থলে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকছেন। এ ছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সংখ্যক সদস্য মুসল্লিদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে।

খবরের বাকি অংশ

ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল


আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ৩২টি জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও এতে অংশ নেবেন লাখ লাখ বিদেশি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে ১৯৫টি বাস দেবেন এবং সেটা বিনামূল্যে। এ বিষয়ে ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি যেটা করছি সেটা আমার ভাগ্যে ছিল। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩২টি জেলায় ফ্রি সার্ভিস দিতে পারছি।’
ডিপজল আরো জানান, ‘বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রোববার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি আমাদের দেশে হয়। যে কারণে আমরাও বিভিন্নভাবে এই জমায়েতের জন্য কাজ করতে পারছি।’

খবরের বাকি অংশ

শেষ অবধি ধুলোয় মিশতে যাচ্ছে কাটার মুস্তাফিজের স্বপ্ন !


স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের চার ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন। সুযোগ পাওয়া এই চার ক্রিকেটার হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান এবং মুশফিকুর রহিম। তবে এরই মধ্যে সবচেয়ে কম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজ।

গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। তারপর থেকে বাংলাদেশের এই কাটার মাস্টারের দিনগুলো কাটছে স্বপ্নের মতো। কিছুদিন আগে শেষ হওয়া বিপিএলে বল হাতে খুবই ভালো পারফর্ম করেছেন।
সেই ধারবাহিকতায় প্রথমবারের মতো বিদেশি কোনো ক্রিকেট লিগে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। আর এই সুযোগ পেয়ে দারুন উচ্ছসিত ছিলেন বাঁহাতি এই মিডিয়াম পেসার। পিএসএলে খেলার সুযোগ পেলে বল হাতে আলো ছড়াতে চেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন  মুস্তাফিজ।
তবে মুস্তাফিজের সেই স্বপ্নে এখন অনেকটাই ধুলো জমে আশাহত হলেন এই তিনি ।
স্লোয়ার কাটারে ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানকে বোকা বানানো মুস্তাফিজকে পিএসএলে খেলার অনুমতি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই  সম্ভাবনাই এখন অনেক বেশি।
তবে আগামী কয়েক মাসের টানা ক্রিকেট সূচির কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। আর এমন সিদ্ধান্তের জন্য অবশ্য ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত বিসিবি।
পিএসএলে খেলতে না পারলে বিসিবির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন বাঁহাতি এই পেসার। মূলত অদূর ভবিষ্যতে মুস্তাফিজ যাতে বড় ধরনের কোন বিপদে না পড়ে তাই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি! ফেব্রুয়ারিতে বাংলাদেশে বসবে এশিয়া কাপের আসর। এশিয়া কাপ শেষেই টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত চলে যাবে মাশরাফিবাহিনী। পিএসএলও শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পিএসএলে খেললে গোটা ফেব্রুয়ারি-মার্চ টানা খেলার মধ্যেই থাকতে হবে মুস্তাফিজকে।
ধকলটা অনেক বেশিই হবে তার জন্য। সব বিবেচনায় তাই মুস্তাফিজের পিএসএলে খেলা নিয়ে গভীরভাবে ভাবছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কথাতেও এ বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা মিলছে, ‘চিকিৎসক, ফিজিওদের পরামর্শ নেব মুস্তাফিজকে ছাড়পত্র দেয়ার আগে। সে আমাদের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। তাই আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। তার বয়স এবং সে এই ভার নিতে সক্ষম কিনা অবশ্যই দেখতে হবে। কারণ পিএসএলের পরও অনেক টি- টোয়েন্টি লিগ আসছে।’
প্রসঙ্গত, মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলেই আইসিসি’র ওয়ানডে দলের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। কিন্তু কিছুদিন আগে শেষে হওয়া বিপিএল উইকেট প্রাপ্তির দিক থেকে কিছুটা হতাশ হলেও পিএসএলকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন  তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পাওয়া প্রসঙ্গে এর আগে উচ্ছ্বসিত  মুস্তাফিজ বলেন, ‘ওখানে সুযোগ পেয়ে সত্যিই আমি শিহরিত। বলতে পারেন রোমাঞ্চিতও। ওখানে খেলবো ভেবে খুবই ভাল লাগছে। বিদেশের মাটিতে আমার প্রথম সুযোগ, সেটা আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। তাই আমি এটাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’

খবরের বাকি অংশ

অবশেষে ভিসা পেলেন আমির


অবশেষে নিউজিল্যান্ডের ভিসা পেয়েছেন ফিক্সিংয়ের অভিযোগে নিষেধাজ্ঞা থেকে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ফলে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে আমিরের আর কোনও বাধা থাকল না।
এর আগে নিউজিল্যান্ডের দূতাবাস স্পট-ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় আমিরের বিবৃতি, আইসিসির বিবৃতি, কারা কর্তৃপক্ষ ও কোর্টের বিবৃতি এবং আমিরের অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য পিসিবিকে নির্দেশ দিয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পর্যালোচনা করে দেশটির দূতাবাস আমিরের ভিসা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন আমির। ঘরোয়া ক্রিকেট-বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর তিনি জাতীয় দলে ডাক পান।
তবে শঙ্কা ছিল নিউজিল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে। কেননা দেশটি সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্য ভিসার ব্যাপারে কঠোর পন্থা অবলম্বন করে। অবশেষে ভিসাও পেলেন আমির।

বাংলা ট্রিবিউনে রিপোর্ট

খবরের বাকি অংশ

অলরাউন্ডার হতে চান রনি


বিসিবি একাডেমি মাঠের ঠিক মাঝখানের উইকেটের টানানো নেটের বাইরে দাঁড়িয়ে আলাপ করছিলেন মাশরাফি বিন মুর্তজা ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ওই নেটে তখন ব্যাটিং করছিলেন আবু হায়দার রনি। বাববার বল তুলে মারছিলেন রনি। তার ব্যাট থেকে আসা তীব্র গতির বল এড়াতে মাঝে মাঝেই ‘ওয়াচ, ওয়াচ’ বলে চিৎকার করতে হচ্ছিল নেট বোলারদের।

রনির বেপরোয়া ব্যাট চালানোকে অধিনায়ক-কোচের দৃষ্টি আর্কষণের চেষ্টা বললেও ভুল হবে না। তবে বিপিএলে রনি দেখিয়েছিলেন, মারকুটে ব্যাটিংটা তিনি পারেন। যদিও বিপিএলে তিনি নজর কেড়েছেন দুরন্ত বাঁহাতি পেস বোলিং দিয়ে। আর তাতেই জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ টি-২০ দলে ঠাঁই পেয়েছেন এ তরুণ পেসার। দলে সুযোগ পেয়ে যারপরনাই খুশি রনি।
বুধবার অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “খুব ভালো লাগছিল তখন। ছোট থেকে স্বপ্ন ছিল জাতীয় দলে খেলবো। প্রথমবারের মতো আমি ১৪ জনের মাঝে আছি। খুব ভালো লাগছিল, যখন শুনলাম। আপনাদের মাধ্যমেই কারো একজনের কাছে শুনেছি। বাসা থেকেও সবাই সাথে সাথে ফোন দিছে। অভিনন্দন জানিয়েছে। এখন পর্যন্ত খুব ভালো লাগতেছে।”

লক্ষ্যভেদী ইয়র্ককার, গতি-সুইংয়ের মিশেল, কাটার, স্লোয়ারের ধাঁধাঁ সবই বিপিএলে দেখা গেছে রনি বোলিংয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রংপুরের লেন্ডল সিমন্সকে তার বোল্ড করার দৃশ্যটি তো বিপিএলের জন্য ট্রেডমার্ক ছবি হয়ে গেছে। ১৯ বছর বয়সী এ পেসারের দৃষ্টিতে তার বোলিংয়ের শক্তিশালী দিক হচ্ছে, “আমার বোলিংয়ের শক্তিশালী দিক হচ্ছে ধারাবাহিকভাবে একটা জায়গায় বল করতে পারি। পেসটা হয়তো এখন এত বেশি নাই। কিন্তু আমি পেস নিয়ে এত চিন্তা করি না। টি-২০ ক্রিকেটে পেসটাই বড় কিছু না। আমার কিছু বৈচিত্র্য আছে আল্লাহর রহমতে, এগুলোর উপরই কাজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলো আর উন্নতি করার চেষ্টা করবো।”

একাদশে সুযোগ পেলে সেরাটা দেয়ার চেষ্টা করবেন নেত্রকোনার ছেলে রনি। জিম্বাবুয়ে সিরিজটা আরও বড় সুযোগের দুয়ার খুলে দিতে পারে এই দলে থাকা ক্রিকেটারদের জন্য। সামনেই আছে এশিয়া কাপ, বিশ্বকাপ। সেটা জানা আছে বাঁহাতি এ পেসারের। বিশ্বকাপ ভাবনা নিয়ে তিনি বলেন, “এটা আমার মাথায় আছে যে, এখানে যারা ভালো করবে তাদেরকে নিয়ে হয়তো এশিয়া কাপ, বিশ্বকাপ হবে। আমার চেষ্টা একটাই থাকবে যে, বিপিএলটা আল্লাহর রহমতে ভালো হইছে, চেষ্টা করবো যে পারফরম্যান্স ধরে রাখতে। যদি সুযোগ পাই নিজের দেশের হয়ে ভালো করার জন্য। মূল টার্গেট থাকবে যে, জাতীয় দলে যখন একবার সুযোগ পাইছি, যদি খেলি তাহলে নিজের জায়গাটা শক্ত করার জন্য।”

বুধবারই অনুশীলনে যোগ দিয়েছেন হাথুরুসিংহে। সকালে ক্রিকেটারদের সঙ্গে টিম মিটিং করেছেন। অভিনন্দন জানিয়েছেন রনিকেও। বিপিএলের বোলিংটাই ধরে রাখার পরামর্শও নাকি দিয়েছেন হাথুরুসিংহে। দেশে মাশরাফিই পেসার রনির আদর্শ। আর দেশের বাইরে অস্ট্রেলিয়ার মিচেল জনসন ও পাকিস্তানের আমিরকেই আদর্শ মানে তিনি

খবরের বাকি অংশ

Thursday, October 29, 2015

এ কোন মিম!

ফেসবুকে বিদ্যা সিনহা মিমের ছবি দেখেই চমকে ওঠা! এ কোন মিম? মুঠোফোনে মিমকে তা জানানোর পরে অনেকক্ষণ হাসলেন তিনি। তারপর বললেন, ‘এ ছবিগুলো মাস তিনেক আগে তুলেছিলাম। একটি প্রদর্শনীতে ব্যবহার করার জন্যই তোলা হয়েছিল। আলোকচিত্রী ছিলেন রফিকুল ইসলাম। আর মেকআপ করেছিলেন মনির।’
মিম বলেন, যে দুটি ছবি প্রদর্শনীতে থাকবে, সে ছবিগুলো চূড়ান্ত করার পর বাকি ছবিগুলো গতকাল মঙ্গলবার আমাকে দিয়েছেন রফিকুল ইসলাম। সেখান থেকে এই একটা ছবিই দিয়েছি ফেসবুকে।
মিম যেন ছবি প্রসঙ্গে মন্তব্য জানতেই প্রশ্ন করলেন, ছবিটা কিন্তু দারুণ, তাই না?’ 
‘ব্ল্যাক’ ছবির কাজ শেষ করে কদিন আগেই কলকাতা থেকে দেশে ফিরেছেন মিম। এবার দুর্গাপূজার সময় তিনি সেখানেই ছিলেন। 
এদিকে, গতকাল মঙ্গলবার ‘ব্ল্যাক’ ছবির অফিশিয়াল টিজার ইউটিউবে দেওয়া হয়েছে। রাজা চন্দ পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিটি এবার কালীপূজায় মুক্তি পাবে কলকাতায়। এ ছবিতে মিম অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহমের সঙ্গে।

খবরের বাকি অংশ

ইসরায়েলের পক্ষে অবস্থান ঘোষণা করলেন সৌদি রাজপুত্র

রিয়াদ, ৩০ অক্টোবর- ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধে ইসরায়েলের পক্ষাবলম্বন করবেন বলে জানিয়েছেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন তালাল। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যদি ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার (বিদ্রোহ) কোনো আভাস পাওয়া যায় তাহলে তিনি ইসরায়েলকে সমর্থন দেবেন সক্রিয়ভাবে।  এছাড়াও তিনি আরও বলেন, ইসরায়েলে ইহুদি জাতির ক্ষতিসাধনকারী যেকোনো আরব যৌথ উদ্যোগকে ভেস্তে দিতেও তিনি কাজ করবেন। রাজপুত্র বলেন, ‘আমি ইসরায়েলের বিরুদ্ধে সব আরব অপতৎপরতাকে নস্যাৎ করে দেবো। আমি মনে করি আরব ইসরায়েল সুসম্পর্ক ইরানের বিপজ্জনক আগ্রসনকে ঠেকিয়ে দেবে।’ কুয়েতি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাজপুত্র আল ওয়ালিদ বিন তালাল উপসাগরীয় রাষ্ট্রসমূহে ইরানের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকাতে তেল আবিবের সঙ্গে যৌথ সহযোগিতার ওপর জোর দিতে সৌদি বাদশাহির প্রতি আহ্বান জানিয়েছেন। রাজপুত্র একযোগে কুয়েত, বাহরাইন, কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে সৌদি মদদপুষ্ট সিরীয় বিদ্রোহীদের সমর্থন যোগার করতে এক সফরে গিয়ে এ কথা বলেন।

খবরের বাকি অংশ

Saturday, June 13, 2015

আযানের ধ্বণীর প্রতি যেভাবে সন্মান দেখালেন বলিউড অভিনেতা সালমান খান!


আযানের ধ্বনি শুনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালমান খান।  নিজের কথা বলা বন্ধ করে দিলেন বলিউডের এই সুপার স্টার।  ওই অনুষ্ঠানের সঞ্চালককেও তিনি কথা না বলার আহ্বান জানান।  যতক্ষণ আযান ছিল ততক্ষণ তারা আযানের মধুর ধ্বনি শুনছিলেন।

খবরের বাকি অংশ

Monday, June 8, 2015

সৌদিতে বাংলাদেশের নারীরা ঘন্টা চুক্তিতে যা করছেন

 সম্প্রতি আরব নিউজ  একজন যুবক এবং ৪০ বাংলাদেশী নারীর এক কৌতূহলী  কাহিনী  প্রকাশ করেছে। এই নারীরা সবাই কাজ করছেন ঘণ্টা চুক্তিতে। বাসাবাড়িতে মাসিক চুক্তিতে কাজের  বেতন অল্প, খাটুনি বেশি। তারপর নানা গঞ্জনা। তাই এভাবে কাজ করে আয় করছেন তারা। আর এই  সুযোগ করে দিয়েছেন বাংলাদেশী  আইনবিদ মাহবুব।
তিনি বলেন, আমি একজন আইনবিদ তবে সৌদিতে ট্যাক্সি চালাই। আমার গাড়িতে অনেক সৌদি মহিলা চলাচল করেন। তারা আমার কাছে গৃহকর্মী চান। এ অবস্থায় আমি সিদ্ধান্ত নেই যে, আমি তো অনেক  বাংলাদেশী মেয়েকে চিনি-জানি। তখনই পরিকল্পনা করি যে, ঘণ্টার ভিত্তিতে বুয়া সাপ্লাই দেবো।

বুয়ারা দারুণ খুশি। কারণ কোন বাড়িতে মাসভর থাকলে বেতন মেলে ১৫০০ রিয়াল (প্রায় ৩১ হাজার টাকা)। অথচ ঘণ্টা হিসেবে কাজ করলে মাসে তাদের আয় আড়াই হাজার রিয়াল। বাংলাদেশী  টাকায় সাড়ে ৫১ হাজার টাকার বেশি,  তাদেরকে সরবরাহের  বিনিময়ে কমিশন পাই। তবে সৌদিতে যতজন গৃহকর্মী পালিয়ে এসেছেন তাদের ৯৯% বিভিন্নভাবে অন্যায় শোষণ ও শাসনের শিকার হয়েছেন বলে জানান। অনেক শাসনের চিত্র বড়ই নির্মম।

খবরের বাকি অংশ

খালেদার মধ্যবর্তী নির্বাচনের দাবি নিয়ে যা বললেন মোদি


সব সংশয় ছাপিয়ে অবশেষে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ‘এ দেশের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে দলের পক্ষ থেকে এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। হোটেল সোনারগাঁওয়ে রবিবার বিকাল ৪টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়া ও নরেন্দ্র মোদির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান গণমাধ্যমের কাছে ব্রিফিংকালে এ কথা বলেন। এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ জানান, নরেন্দ্র মোদি ও খালেদা জিয়ার মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। মোট ৪৫ মিনিটের বৈঠকের ৩০ মিনিট ছিল দ্বি-পাক্ষিক বৈঠক। পরবর্তী ১৫ মিনিট দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। তবে ১৫ মিনিটের একান্ত বৈঠকে দু'জনের মধ্যে কী কথা হয়েছে এ ব‌্যাপারে কিছু বলতে পারেন নি তিনি। 


রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেলে মোদি-খালেদার বৈঠক হয়। বিকেল চারটায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।


এদিকে রাষ্ট্রীয় দায়িত্বশীল কোনো পদে বা বিরোধী দলে না থাকায় মোদির সফরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সময় থাকবে কি না- তা নিয়ে সংশয় দেখা দিলেও শেষ পর্যন্ত বৈঠক হওয়ায় খুশি দলটির নেতা-কর্মীরা। তাদের মতে, এই বৈঠক বিএনপির রাজনৈতিক টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। ২০১৩ সালের ৪ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠকটি হরতালের অজুহাতে বাতিল করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে ভুল করেছিলেন তা শোধরাতে চান তিনি। পাশাপাশি, ভারতের সঙ্গে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে সব ধরনের প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান।


এদিকে, বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র নিশ্চিত করে বলেছে, বাংলাদেশে এ মুহুর্তে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিএনপি যে দাবিটি তুলেছে তা নিয়ে আরো একটু সময় নিয়ে ভারতকে ভাবতে হবে। মোদি খালেদাকে আরো বেশি গঠনমূলক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরির কথা বলেন। বিশেষ করে সরকারের ভালো কাজের প্রশংসা করার যে ঐহিত্য বাংলাদেশের রাজনীতিতে নেই, তা ফিরিয়ে আনলেই চলবে।

খবরের বাকি অংশ

জনপ্রিয় পোস্টসমূহ